1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের অভিযান ৩১ ভিকটিম সহ দুই দালাল আটক ||টেকনাফ ৭১

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় র‍্যাব বিশেষ অভিযান চালিয়ে ৩১ জন ভিকটিমসহ দুই দালালকে গ্রেফতার করেছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন, কক্সবাজার র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) দেবজিদ পাল।

তিনি জানান; টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকাস্থ জনৈক নুর হোসেনের বাড়ির পিছনে পাহাড়ের চূড়ায় একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় মানব পাচারকারীদের হেফাজতে থাকা ৫ জন বাংলাদেশি পুরুষ, ৩ জন নারী ১ শিশুসহ ২৬ জন। ও রোহিঙ্গা নাগরিক ২জন পুরুষ ২ জন নারী ও ২ শিশু সহ সর্বমোট ৩১জন ভিকটিমকে উদ্ধার সহ পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই মানব পাচারকারী হলেন, হৃীলা ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে আনোয়ার ও টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত রফিকের ছেলে আইয়ুব।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতক মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ, যৌন নিপীড়ন সহ নানা প্রলোভনে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক আটক করে রাখা হয়। মূলহোতা সহ সংঘবদ্ধ মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

উদ্ধারকৃত ৩১জন ভিকটিম এবং আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off