1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:

ক্রিড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রিড়া পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী থেকে সম্মাননা গ্রহন করার পর বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি বাইশারী ইউপি, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, উপজেলা ছাত্র লীগ,সেচ্ছাসেবী লীগ, যুবলীগ, বাজার ব্যববসায়ীসহ বিভিন্ন ক্রিড়া, সামাজিক, রাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেরা সংগঠক হিসেবে জাতীয় ক্রিড়া পরিষদ সম্মাননা প্রদানের পর ক্যশৈহ্লা’কে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা একের পরএক ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩ টায় ক্রেষ্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো: ইমরান, জেলাপরিষদ সদস্য ক্যানো ওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: অালম,নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবু তাহের সওদাগর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক অাব্দুল হামিদ, যুগ্ন অাহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবী লীগের সভাপতি অাব্দুস সাত্তার, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদুর উল্লাহ বিন্দু, ছাত্র লীগ নেতা মুমিনুল আলম মুমু, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আসাদুজ্জান ইফাজ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি সদস্য (মহিলা) রাশেদা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ ও ইউপি সদস্য মো: আলী হোসেন, বাইশারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি সদস্য চাইহ্লাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ক্যশৈহ্লা কে এই সন্মাননা প্রদান করেন।
ক্যশৈহ্লা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ক্রিড়া সংগঠক হিসাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এই সম্মাননা পাওয়ায়, বান্দরবান তথা নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ পুরো পার্বত্যবাসীর জন্য বিরল সন্মান বয়ে আনে বলে মনে করছে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এ সম্মান আমার নয়, নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীসহ পুরো বান্দরবানবাসীর।###!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!