1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে প্রতিপক্ষের হামলায় এনাম মেম্বারের ভাই গুরুত্ব আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭০ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক ::

 

টেকনাফ প্রতিনিধি,

টেকনাফে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম প্রকাশ চান মিয়া (৩২) নামে একজনকে গুরুত্বর আহত করা হয়েছে। সে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে এবং টেকনাফ সদরের ৮ নাম্বর ওর্য়াডের নব নিবাচিত ইউপি সদস্য এনামুল হকের বড় ভাই।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ সদরের মৌলভী পাড়া ও বড় হাবিব পাড়া বাজার এলাকায় ঘটেছে।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়াডে এনামুল হক ইউপি সদস্য নিবাচিত হয়। এনাম মেম্বারের এই জয় সহ্য করতে না পেরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আহম্মদের ভাতিজা একরাম ও তার বাহিনী নাজির পাড়া এলাকার লোকজনকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল।
এরই সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে নাজির পাড়া এলাকার এক লোক সাবরাং বাজার করতে যাওয়ার সময় বড় হাবির পাড়া বাজার এলাকায় একরাম ও তার বাহিনী বেধরক মারধর করা হয়।
এর কিছুক্ষন পর সাবরাং থেকে মোটর সাইকেল যোগে বাড়ী আসার পথে নব নির্বাচিত ইউপি সদস্য এনামুল হকের বড় ভাই সিরাজুল প্রকাশ চান মিয়াকে পথ গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় তার ব্যবহারিত মোটরসাইকেল ভাংচুর করা হয়। এতে চান মিয়াকে অপহরন করে আটকে রাখা হয়।

এ বিষয়ে টেকনাফ সদরের ৮ নাম্বর ওর্য়াডের নব নিবাচিত ইউপি সদস্য এনামুল হক জানান, নিবাচনের পর থেকে আমার প্রতিদ্ধন্ধি প্রাথী আলী আহমদের ভাতিজা একরাম ও তার বাহিনী এলাকার একজনকে মারধর করা হয়। তাছাড়া সাবরাং থেকে আসার পথে আমার বড় ভাই গরু ব্যবসায়ী সিরাজুল প্রকাশ চান মিয়াকে পথ গতিরোধ করে অতর্কিত হামলা, ব্যবহারিত মোটরসাইকেল ভাংচুর এবং চান মিয়াকে অপহরন করা হয়। পরে এ ঘটনার বিষয়ে পুলিশের ওসিসহ আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করলে তাৎক্ষনিক পুলিশ, র্যাব ঘটনাস্থলে পৌছে প্রায় তিন ঘন্টা পর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আহত সিরাজুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পাঠানো হয়েছে। এসময় পুলিশ একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপরে ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!