1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির-সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৬২১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:: টেকনাফ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির-সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১ টায় টেকনাফ বাস স্টেশন নিউ গার্ডেন মিলনায়তনে নব-গঠিত টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড: হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহদাত হোসেন ও যুগ্ম সম্পাদক মোঃ আলীর যৌথ পরিচালনায় টেকনাফ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশে এখন বিচার বিহীন শাসন ব্যবস্থা এবং উন্নয়নের নামে চাঁদাবাজি চলছে। মানুষ নিরাপদে ঘরে থাকতে পারছেনা। খুন, ঘুম, হত্যা ও ধর্ষনের পাশাপাশি গুজবের দেশে পরিণত হয়েছে। মুজিব বর্ষ নামে চলছে মহা লুটপাট ও অনিয়ম। কয়েক দূর্নীতিবাজদের আটক করলেও কতিপয় এমপি, মন্ত্রীরা এখনো বহাল তবিয়তে রয়েছে। আওয়ামীলীগের বড় বড় নেতাদের বাড়ীতে এক একটি বড় টাকার ব্যাংক। অথচ তাদের দূর্নীতি আওয়ামী সরকারের চোখে পড়ে না।

জনগনের আপোষহীন নেত্রীকে অহেতুক বাকশাল আওয়ামীলীগ সরকার বন্ধী করে রেখেছে। খালেদা জিয়াকে ভয় পায় বলে মামলায় জামিন বা খালাস পেলেও ভিন্ন মামলায় দেখিয়ে আটকে রেখেছে। জনগনই অহিংস আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে জেল থেকে বের করবে। এজন্য বিএনপি ঘরনার সকল নেতাকর্মীকে ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র ঘোষিত আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বক্তারা আরো বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত। সরকার মুজিবর্ষ ঘোষনা দিয়ে আনন্দে মাতোয়ারা। জনগনের খেয়াল তাদের নেই। তাই এই সরকার সবদিক দিয়ে বেশামাল হয়ে পড়েছে। এ থেকে পরিত্রানের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও গনতন্ত্র পুনঃ উদ্ধারের সংগ্রামকে ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী সকল নেতাকর্মী ও সমর্থকদের এক যোগে কাজ করতে হবে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেদ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ এটিএম নুরুল বশর চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ স¤পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী, দফতর সম্পাদক ইউসূফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক স¤পাদক এম মোক্তার আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাবলুসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off