1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নতুন ঘর ও জমি পেল টেকনাফের অসহায় ৪০ পরিবার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

মুজিববর্ষে একজন মানুষও ভুমিহীন এবং গৃহহীন থাকবেনা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ হতে আশ্রায়ন প্রকল্প -২ এর আওতায় তৃতীয় ধাপে সারা দেশের মত টেকনাফেও ৪০ পরিবার কে ঘর সহ ভুমির দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় অনুষ্ঠানের সাথে সমন্বয় রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের কাছে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে তৃতীয় পর্যায়ে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমিসহ ঘর দেওয়ার কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে
উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু বলেন, তৃতীয় ধাপে টেকনাফে ৪০টি পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে। তবে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিবর্ষে) দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নে শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের সুচনা । এ জন্য সারাদেশের মতো টেকনাফে তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবার নতুন ঠিকানা পেয়েছেন। এর আগে দুই ধাপে টেকনাফ উপজেলায় আরও ২৬২টি পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off