1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

র‌্যাব এর বিশেষ অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি,

কক্সবাজার জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে। এছাড়াও যেসকল প্রতিষ্ঠান/ব্যক্তি সাধারণ জনগণের সাথে প্রতারণা করে, তাদের দমনে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে।

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপি, বিভিন্ন হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলো ব্যবহার/ গ্রহণের ফলে মানুষজন ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫ ও বিএসটিআই এর যৌথ অভিযানে ১৯ মে ২০২২ তারিখে জনাব মোঃ মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বিএসটিআই আইন ২০০৮ মোতাবেক ১। ওভেন বেককে ৫০,০০০/-, ২। কাশেম স্টোরকে ৪০,০০০/-, ৩। মা-মনি স্টোরকে ২৫,০০০/-, ৪। সিজলকে ৩০,০০০/-, ৫। পউষী রেস্তোরাকে ৫০,০০০/- জরিমানা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!