1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

বিশ্বকাপ ফাইনালে তোমাদের হারিয়ে চ্যাম্পিয়ন হবো : মেসিকে, নেইমার!

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৭৪ বার পড়া হয়েছে

কোপা আমেরিকার ফাইনালে গত বছর জুনে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল নেইমারের ব্রাজিল। এবার বিশ্বকাপে ক্লাব মুখোমুখি হতে চান সতীর্থের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং হতে চান চ্যাম্পিয়নও। পিএসজির ড্রেসিংরুমে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এই ‘হুমকি’ দিয়ে এসেছেন নেইমার।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। মহাদেশীয় টুর্নামেন্ট, বিশ্বকাপ বাছাই কিংবা প্রীতি ম্যাচে দুই দলের দেখা হয় হরহামেশাই। শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপে দেখা হয়েছিল ১৯৯০ সালের শেষ ষোলোতে, ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এবার দুই দলই ফেভারিট হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। নিঃসন্দেহে দুই দলের মুখোমুখি লড়াই দেখার প্রতীক্ষায় ফুটবল বিশ্ব। সেটা ফাইনালের মঞ্চ হলে তো অন্যরকম এক আবহ তৈরি হবে। নেইমার চান ফাইনাল হোক ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে।

পিএসজির ড্রেসিংরুমে মেসির কাছে এমন ইচ্ছা ব্যক্ত করেছেন নেইমার এবং আর্জেন্টিনাকে হারিয়ে হতে চান বিশ্ব চ্যাম্পিয়ন। সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার কোনও সম্ভাবনা নেই। আর দুই দলের ১৮ ডিসেম্বরের ফাইনাল তখনই সম্ভব, যদি তারা নিজেদের গ্রুপে আলাদা অবস্থানে থেকে নকআউটে ওঠে। যেমন ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ব্রাজিলকে হতে হবে ‘জি’ গ্রুপের রানার্সআপ।

বার্সেলোনা ও পিএসজির ড্রেসিংরুমে একসঙ্গে সময় কাটানো নেইমার জানালেন, মেসিকে তিনি বলে এসেছেন তাকে হারিয়ে ফাইনাল জিতবে ব্রাজিল।

৩০ বছর বয়সী ফরোয়ার্ড টেলিগ্রাফকে বলেছেন, ‘বিশ্বকাপে প্রত্যেক দলের উচ্চ আশা থাকে। উদ্বিগ্ন নয়, রোমাঞ্চ কাজ করে।আমি তাকে (মেসি) বলেছি আমি চ্যাম্পিয়ন হবো এবং তার বিপক্ষে জিতবো। খুব হেসেছিলাম আমরা।

পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বনিবনা হচ্ছে না এমন গুঞ্জন প্রসঙ্গে নেইমার বললেন, ‘তার ও কিলিয়ানের সঙ্গে খেলা অনেক আনন্দের।

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ২২ নভেম্বর আর্জেন্টিনা বিকেল ৪টায় লড়বে সৌদি আরবের বিপক্ষে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off