1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

মিনিবাসের হেল্পারের সাথে সংঘর্ষে টেকনাফ- কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৮৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদ দাতা

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া বড় পুকুরের সামনে মিনিবাসের হেল্পারের সাথে স্থানীয় কয়েক জন যুবকের সংঘর্ষের কারণে টেকনাফ- কক্সবাজার সড়কের যান চলাচল বন্ধ ছিল প্রায় আধাঘন্টা বলে জানিয়েছে এলাকা বাসী। খবর পেয়ে সড়কের দায়িত্বরত হোয়াইক্যং হাইওয়ে পুলিশের একটি টিম এসে দ্রুত গাড়ি চলাচলের সুযোগ করেদেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উক্ত ঘটনা ঘটে।

এলাকার একটি বিশ্বস্ত সূত্রে জানাগেছে, গত ৩ দিন আগে হ্নীলা দরগা এলাকার কয়েক জন যুবক হ্নীলা হতে কক্সবাজার কাজের জন্য মিনিবাসে করে কক্সবাজার লিংক রোডে পৌঁছলে ওই গাড়ির হেল্পার তাদের তিন জনকে ইয়াবা আছে সন্দেহ করে গাড়ি থেকে নামিয়ে একটি পৃথক স্থানে নিয়ে তল্লাশী করে ইয়াবা না পেয়ে তাদের বেধড়ক মারধর করে টাকা ও হাতে থাকা মোবাইল গুলো ছিনতাই করে নিয়ে ফেলে। পরে তাদের স্বজনেরা খবর পেলে তাদের ছেলেদের জন্য বিকাশে টাকা পাঠিয়ে নিজ বাড়িতে ফেরত আনতে সক্ষম হয়।

ঘটনার জেরে ওই নির্যাতিত যুবকেরা তাদের টাকা ও মোবাইল ছিন্তায় কারি গাড়িটি টেকনাফের দিকে যাত্রা করেছে খবর পেয়ে হ্নীলা নাটমোড়া এলাকা হতে গাড়িটির গতিরোধ করে হেল্পার কে গাড়ি থেকে নামিয়ে সামান্য দূরে নিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ও মোবাইল ফেরত দিতে অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে হালকা মারধর হয়েছে বলে জানিয়েছে এলাকা বাসী।

এক পর্যায় দুই দিনের মধ্যে টাকা ও মোবাইল ফেরত দেবে বলে নিশ্চিত করে হেল্পার কে ছেড়ে দিলে তাহারা গাড়ি ওই যোগে চলে যায়।

তবে এ ঘটনার বিস্তারিত জট খুলতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!