1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

“প্রার্থনা” সন্তোষ কুমার শীলের” সময় উপযোগী কবিতা!!

  • আপডেট সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৬১৪ বার পড়া হয়েছে

প্রার্থনা
সন্তোষ কুমার শীল
*******************
কেউতো দেখেনি এতো দুর্যোগ
জীবনের কোনো কালে
যা ঘটছে সারা বিশ্বে
দু’ হাজার বিশ সালে।

এই পৃথিবীতে কতো অজানাকে
মানুষ করেছে জয়
তবু কেনো আজ ফেলে সব কাজ
ঘরেই গুটিয়ে রয়।

এতো আতংক, এতোটুকু ভয়
মানুষ পায়নি কভু
কারো অজান্তে ভুল যদি হয়
ক্ষমা করে দাও প্রভু।

এই দুর্যোগে ডাকি একযোগে
ক্ষমা করো দয়াময়
মানুষরুপি শয়তান যারা
তারাও পাচ্ছে ভয়।

মর্ত্যের প্রতি যতো অভিমান
যতো অনুরাগ আছে
সব কিছু ভুলে শক্তি যোগাও
মানুষ যেনো বাঁচে।

স্রষ্টা তোমার অপার মহিমা
সৃষ্টিকে বাসো ভালো
তবু কেনো আজ, নেই কেনো সাজ
নামালে আঁধার-কালো।

ক্ষমা করো প্রভু, মাফ করে দাও
অনাচার যদি হয়
হাত জোড় করে প্রার্থনা করি
ক্ষমা করো দয়াময়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off