1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

৬ লাখ টাকা মুক্তিপণে ৩ কৃষক মুক্ত! অপহরণ কারিদের আস্তানায় এখনো বন্দী একজন

  • আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৫৭১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজারের টেকনাফ হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার অপহরণ হওয়া ৪ কৃষকের মধ্যে ৩ জন ৬ লাখ টাকা মুক্তি পন দিয়ে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলে জানাগেছে। তবে মৃত আবুল হোছনের পুত্র আব্দু সালাম (৪৮) এখনো অপহরণ কারিদের হাতে বন্দী। মঙ্গলবার
(১০ জানুয়ারি) সন্ধ্যায় অপহরণ কারিদের আস্তানা হতে তারা মুক্ত হন। ফিরে আসা তিন জন হলেন, গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান (৪০),ফজল করিমের ছেলে আব্দুল হাকিম (৪৫) ও রাজা মিয়ার ছেলে মুহিব বুল্লাহ(১৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কলেজ ছাত্র জানান, রোহিঙ্গা ক্যাম্পের শালবাগানের পাহাড়ে তাদের স্বজনেরা মুক্তিপনের টাকা বুঝিয়ে দেন। অপহরণ কারি চক্রের সদস্যরা টাকা বুঝে পেলে বন্দী তিন জনকে হ্নীলা রংগীখালী গাজীপাড়া পাহাড়ে ছেড়ে দিলে তারা বাড়িতে ফিরে আসেন।

তিনি আরো জানান, তবে তাদের গায়ে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। কিন্তুু ফিরে আসা কৃষকেরা জানিয়েছেন, যে বন্দী রয়েছে তাহার অবস্থা আশঙ্কাজনক। তাকে এমন ভাবে মারধর করেছে তার পরিহিত কাপড় গায়ের সাথে লেগে গেছে। গায়ের কাপড় উঠাতে চাইলে কাপড় গুলো ছিড়ে যাচ্ছে।

গত শনিবার অপহরণ হওয়া কৃষকেরা তাদের জমিতে কৃষি চাষ করা অর্থাৎ ভুট্টা ক্ষেত গুলো হাতির আক্রমন থেকে রক্ষা করতে পাহাড়ে চৌকি করতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ৪জন স্থানীয় কৃষকদের তাদের বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!