1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

ছেলের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধ বাবার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের একের পর এক ঘুষিতে মৃত্যু হয়েছে বাবার। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। পরে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছেলের মারধরে নিহত ওই বৃদ্ধের নাম কুলানধাইভেলু (৬৫)। বৃদ্ধের ছেলে সন্তোষ তাকে মারধর করেছিলেন। পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মারধরের কয়েক দিন পর গত ১৮ এপ্রিল হাসপাতালে মৃত্যু হয় তার।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, একটি বেঞ্চের ওপর বসে আছেন বৃদ্ধ। একপর্যায়ে হেঁটে তার সামনে এসে বৃদ্ধের মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করেন এক যুবক। মার খেয়ে পড়ে গেলেও বাবাকে রেহাই দিচ্ছেন না ওই ছেলে।

একসময় তাকে থামতে দেখা যায়। মারের চোটে বৃদ্ধের নাক-মুখ থেকে রক্ত বেরোতে থাকে। তিনি বেঞ্চের ওপরে এক দিকে হেলে পড়ে যান। পরে আবার ফিরে এসে তাকে লাথি-ঘুষি মারতে শুরু করেন।

এদিকে বৃদ্ধকে মারতে দেখে পরিবারের সদস্যরা ছুটে আসেন। যুবককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর অসুস্থ, আহত বৃদ্ধকে বসিয়ে ডাকাডাকি করতে শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু বৃদ্ধ তাতে কোনো সাড়া দেননি। তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off