1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে স্কুল ফিডিং কর্মসূচির খেজুর বিতরন কর্মসূচীর উদ্বোধন 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউ এফ পি)’র অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়নাধীন স্কুল ফিডিং কর্মসূচির আওতায় টেকনাফ উপজেলার ৬৪ টি সরকারি এবং ৮টি কমিউনিটি পরিচালিত মোট ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সৌদি সরকারের উপহার উচ্চ পুষ্টি সমৃদ্ধ “খেজুর বিতরন কর্মসূচি” শুরু হয়েছে। আজ ১৬ মে-২০২৪ উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব আবু নোমান মোহাম্মাদ আব্দুল্লাহ টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর হাতে (জন প্রতি) দুই কেজি করে (খেজুর প্যাকেট) দেয়ার মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) স্কুল ফিডিং কর্মসূচির কক্সবাজার টিম প্রধান জনাব জর্জ সুমন কর্মকার, বিশ্ব খাদ্য কর্মসূচী’র কর্মকর্তা জনাব মোস্তফা আমীর ফয়সাল, জনাব মাসুম বিল্লাহ. এবং টেকনাফ হোস্ট, কক্সবাজার সকল ক্যাম্পএবং ভাসানচর ক্যাম্প স্কুল ফিডিং কর্মসুচির সম্মানীত প্রকল্প সমন্বয়কারী জনাব মো: জিয়াউল হক, টেকনাফ হোস্ট স্কুল ফিডিং কর্মসুচির প্রকল্প কর্মকর্তা জনাব মো; সাইফুল ইসলাম সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ এম কামাল।
খেজুর বিতরন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আবু নোমান মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন- ” স্কুল ফিডিং প্রকল্প কর্তৃক প্রদানকৃত প্রতিদিন এক প্যাকেট উচ্চ পুস্টি সমৃদ্ধ বিস্কুট বিতরন সহ বিদ্যালয় আঙ্গীনায় সবজি বাগান প্রতিষ্ঠা এবং খেজুর বিতরন কর্মসূচি সবগুলোই অত্র এলাকার কোমলমতি ছাত্রছাত্রীদের প্রয়জনীয় পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার গ্রহনে উদ্বুদ্ধ করবে বলে আমি আশাকরি। কোডেকের বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির এ সকল কর্ম প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে সৌদি সরকারকে এই অসামান্য উপহারের জন্য ধন্যবাদ জানাই।
এবং বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রোগ্রামের কক্সবাজার টিম প্রধান জনাব জর্জ সুমন কর্মকার, শিক্ষার্থীদের পুষ্টি সরবরাহ এবং সচেতনতা সৃষ্টিতে বিশ্ব খাদ্য কর্মসূচির সকল প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তৃতায় টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধন শিক্ষক এইচ এম কামাল দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থা (কোডেক) এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন প্রকাশ পূর্বক উপস্থিত ছাত্র ছাত্রী দের নিয়মিত বিদ্যালয়ে আসতে বলেন এবং নিয়মিত সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off