1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

১০ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন টেকনাফের আতিক

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অপহরণের শিকার হওয়া আতিক (২০) ৫ দিন পর ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বলে জানা গেছে।

অপহৃত আতিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোরাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট আত্নীয় স্বজনের সাথে কথা বলে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মুচনী এলাকার তার একবন্ধু কে বাড়ি পৌঁছে দিতে গিয়ে মুচনী রেজিস্ট্রার্ট ক্যাম্প এলাকা থেকে অপহরণকারী চক্রের হাতে অপহরণের শিকার হয়।

অপহরণের পর থেকে বিভিন্ন সন্দেহ ভাজন এলাকায় ব্যাপক পুলিশী তল্লাশি চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুলিশের তৎপরতা ও বার বার অভিযানের ভয়ে অপহরণ কারীরা ১০ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের পক্ষ থেকে আবছার কামাল ছিদ্দিকী।

এ বিষয়ে ভিকটিমের পিতা আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে আতিক মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে,তাকে মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off