
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ৬ জন ইয়াবা পাচারকারী আটক করেছে। তারা হলেন, আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। রবিবার (১৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ০৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তারা সকলে মায়ানমারের নাগরিক বলে জানা যায়। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
copy off
Leave a Reply