1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের দৃষ্টি নন্দন মসজিদের উদ্বোধন করেছেন টেকনাফ ইউএনও, মোঃ ইমামুল হাফিজ নাদিম

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের নবনির্মিত দৃষ্টি নন্দন মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ ইমামুল হাফিজ নাদিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা উদ্বোধন করেন। হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আলীর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি সাংবাদিক নাছির উদ্দীন রাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী, প্রকল্প কর্মকর্তা ( পিআইও) হাবিবুর রহমান, হ্নীলা ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও পরিষদের জমি দাতা ছালেহ আহমদ, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহমদ, ১,২,৪ নং ওয়ার্ডের মেম্বার হোছাইন আহমদ, বেলাল উদ্দিন, বশির আহমদ, জমিরিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শামসুল হক, জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক শিক্ষক দয়াল হরি, মাওলানা আব্দুল খালেক নিজামী, ফেইথ এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার ধীরন বিশ্বাস, দারুসসুন্নাহ মাদ্রাসার ছদরে মুহতামিম মাওলানা মোকতার আহমদ, হ্নীলা বাজারের ইজারাদার আবু বক্কর আল মাসুদ ,মাস্টার এরশাদুর রহমান, মাস্টার আমান উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফিক, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবছার কামাল নোবেল, সমাজ সেবক হুজুর আলম, ব্যবসায়ী শাকের আহম্মদ, ফরিদ আলম,রশিদ মিয়া,মাষ্টার জামাল, ১,২,৪ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাহামা আক্তার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শেখ ফরিদ সহ অনেকেই।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, পরিষদের যে মসজিদ নির্মিত হয়েছে তা অবশ্যই ভাল কাজ। যারা পরিষদে সরকারি সেবা নিতে আসবে তারা নামাজের মত গুরুত্বপূর্ণ ইবাদাত এখাতে শেরে নিতে পারবেন। পাশাপাশি যারা এ কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করেছে তারা সকলে সমান সাওয়াবের অধিকারি হবেন। সকল কে সরকারি সকল কর্মকান্ডের সহযোগিতা করার আহবান জানান।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়ন পরিষদে মসজিদের উদ্বোধন করায় আমি সকল হ্নীলা বাসীকে ধন্যবাদ জানায়। তবে আগামী নির্বচনে কেউ যদি অবৈধ কোন শক্তি দেখাতে চাই তা আমরা সহ্য করবনা। আমি যতটুকু জেনেছি হ্নীলা ইউনিয়নের কিছু কিছু এলাকায় মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সহ অনেক অপরাধীরা রয়েছেন, তাদের শিখর শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করব। তবে নির্বাচন কে সামনে রেখে কোন প্রকার কোন অন্যায় বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন।
তিনি আরো বলেন, মসজিদ যেমন সমাজের জন্য ভাল কাজের বার্তা দেয় তেমনি আপনাদের ও সেই শিক্ষা কে কাজে লাগিয়ে এ সমাজের প্রতিফলন করতে হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী জানান, হ্নীলা ইউনিয়ন পরিষদে একটা মসজিদ নির্মান করা সকলের স্বপ্ন ছিল তা আজ পুরন হয়েছে। পাশাপাশি এ মসজিদ আমার টাকা দিয়ে তৈরি করিনি সব আপনাদের জনগণের টাকা। আমি এ পরিষদে যোগদানের পর থেকে যা করেছি সব এ ইউনিয়নের জনগণের জন্য, দোয়া করবেন ভবিষ্যতে যেন আপনাদের জন্য আরো বেশি কাজ করতে পারি।
তিনি আরো বলেন, আজকে যারা পরিষদে ডাকে ছাড়া ও সময় দিয়েছেন সকল অতিথি, ইমাম, খতিব, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মেম্বার, সরকারি কর্মকর্তা, জনসাধারণ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজ প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় অংশ নেন আগত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off