1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ 

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রামু (কক্সবাজার):

কক্সবাজারের রামুতে বিয়ের মাত্র দুই মাসের মাথায় নাটকীয় ঘটনা। স্বামীর বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাবার বাড়ি টেকনাফে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী স্বামী হামিদ হোসেন বাদী হয়ে স্ত্রী আসমা আক্তার, শাশুড়ি ফাতেমা খাতুন ও শ্বশুর এখলাস মিয়াকে আসামি করে রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামিদ হোসেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদিঘী থোয়াইংগাকাটা এলাকার রশিদ আহমেদের ছেলে। আর অভিযুক্ত আসমা আক্তার টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার এখলাস মিয়া ও ফাতেমা খাতুনের মেয়ে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে কক্সবাজার নোটারি পাবলিকের মাধ্যমে আসমা আক্তারের সাথে হামিদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সুখে-শান্তিতেই সংসার করছিলেন।

ভুক্তভোগী স্বামী হামিদ বলেন , গত ২১ অক্টোবর রাত ৮টার দিকে তিনি বাড়ির বাইরে থাকার সুযোগে তার স্ত্রী বাবা-মায়ের প্ররোচনায় ঘরে থাকা ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ ৪৭ হাজার টাকা এবং ব্যবহার্য পোশাক-আশাক গুছিয়ে বাবার বাড়ি টেকনাফে চলে যান।

ভুক্তভোগী হামিদ হোসেন আক্ষেপ করে আরও বলেন, “প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি করে বাড়ি এসে দেখি ঘরের সবকিছু ফাঁকা। পরে স্থানীয় মুরুব্বিদের নিয়ে বারবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

 

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off