1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান

টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

 

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অনুমোদন পেল টেকনাফ পৌরসভা ছাত্রদলের আংশিক কমিটি। ত্যাগী ও পরিচ্ছন্ন নেতৃত্বকে মূল্যায়ন করে এ কমিটি ঘোষণা করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।

 

শুক্রবার (৩০ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক জায়েদ মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা তারেক আহমদ সাগর, সাধারণ সম্পাদক -মফিদুল আকবর আসিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ ফিরোজ।

 

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি: মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি-আব্দুর রহমান হাশেম ও সালমান বিন আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- সাঈদ আনোয়ার শামীম ও ইমরান নাজির, সহ-সাংগঠনিক সম্পাদক- সাইফুর রহমান

 

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

কমিটি অনুমোদন দিয়ে এক যৌথ বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি-ফাহিমুর রহমান রহম ও সাধারণ সম্পাদক-জায়েদ মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, “আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করতে হবে। নবগঠিত কমিটি ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করবে বলে আমরা আশাবাদী

 

এদিকে নতুন কমিটি ঘোষণার পরপরই টেকনাফে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তার যথাযথ মূল্যায়ন করবো। জেলা ছাত্রদলের নির্দেশনা মেনে টেকনাফ পৌরসভায় ছাত্রদলকে একটি মডেল ইউনিটে পরিণত করবো, ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off