1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ 

টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

 

কক্সবাজার জেলা ছাত্রদলের সিদ্ধান্তক্রমে টেকনাফ পৌরসভা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ মেধাবী ছাত্রনেতা সাইফুর রহমান।

 

গত (৩০ অক্টোবর) শুক্রবার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে তারেক আহমদ সাগর ও সাধারণ সম্পাদক হিসেবে মফিদুল আকবর আসিফ কে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন সাইফুর রহমান।

 

সাইফুর রহমান দীর্ঘদিন ধরে টেকনাফ পৌর এলাকায় ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকায় তাকে এই পদে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বলেন, “আমাকে টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আমি কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং টেকনাফ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবো।”

 

এদিকে সাইফুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় টেকনাফের সর্বস্তরের ছাত্রদল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off