1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

চিকিৎসার অভাবে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা!

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৫৪০ বার পড়া হয়েছে

আরিফ হাসান, ঠাকুরগাঁও 

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা ১নং ওয়াডের মৃত চেচারু বর্মন এর স্ত্রী বাসন্তী (৫৫) নামে এক বৃদ্ধ মহিলা অসুস্থ যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং চিকিৎসার টাকার অভাবে গত ২৩ জুন মঙ্গলবার রাতে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় এলাকাবাসী সুলজার আলম ও ডাক্তার সুভাষ সাংবাদিকদের জানান, বাসন্তী রানী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো গত কয়েক দিন ধরে বমি, ডায়রিয়া ও জ্বর সমস্যায় ভুগতে ছিলো।

তার ছেলে হেমন্ত রায় ঝালমুড়ি ও ফুস্কার দোকান করে তাদের পরিবারের খরচ চালাতো কিন্তু করোনার ভাইরাস এর কারনে প্রায় দীর্ঘ ৩ মাস থেকে দোকান পাট বন্ধ রাখায় তার আয় ইনকামও বন্ধ। হেমন্ত রায়ের পরিবারের মোট সদস্য সংখ্যা ৪ জন।

হেমন্ত রায় জানায় তার পক্ষে এই টানা পোড়ন সংসারের তার মায়ের উন্নত চিকিৎসা করা সম্ভব হয়নি তার পরেও সে স্থানীয় ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল কিন্তু গত ২৩ জুন রাতে সকলের অজান্তে কখন যে আমার মা গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে আমরা কেউ তা বুঝতে পারিনি।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক এসআই ফিরোজা আক্তার ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়াও ইউপি চেয়ারম্যান রেজয়ানুল ইসলাম রেদো, ১নং ওয়াড ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল,সাবেক ইউপিসদস্য রেহেনা বেগম, ১নং ওয়ার্ড সভাপতি আশরাফুল আলম মানিক ঘটনা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off