1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

হ্নীলা ইউনিয়নের তরুণ শ্রমিকলীগ নেতা”আতিকুর রহমান”র ঈদুল আযহার শুভেচ্ছা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫০৭ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক,

শুভেচ্ছা বার্তা:-

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে টেকনাফ ও হ্নীলা ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান (আতিক)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন.. কুরবাণীর একটি মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত হয়েছে। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা-এ দু’টি ঈদ আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

ঈদ আমাদের ব্যক্তিগত,সামাজিক ও জাতীয় ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য, শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তবজীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। হযরত ইব্রাহিম (আ:) ত্যাগের যে আদর্শ স্থাপন করে গিয়েছেন সেইভাবে আমরাও যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেদের প্রিয়বস্তু, ধন-সম্পদ কুরবাণী করার জন্য প্রস্তুত হতে পারি তাহলেই আমাদের কুরবাণী স্বার্থক হবে।

পরিশেষে পবিত্র ঈদুল আয্হা টেকনাফ উপজেলা ও দেশ, বিদেশ সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করুন। আমীন। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

পরিশেষে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে ঈদের সালাত আদায় করুন,আবারো সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শুভেচ্ছাতে..আতিকুর রহমান আতিক, সিনিয়র যুগ্ন আহবায়ক হ্নীলা ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগ, হ্নীলা, টেকনাফ,কক্সবাজার।     

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off