1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন 

শফিউল বারি বাবুর মৃত্যুতে নাইক্ষ্যংছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬৫২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে নাইক্ষ্যংছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা ছাত্রদল আয়োজনে শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যলয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে নাইক্ষ্যংছড়ি পুরাতন ষ্টেশনে জাকের মার্কেট চত্ত্বরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় উক্ত খাদ্য বিতরন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল আলীম বাহাদুর।

উপজেলা ছাত্রদল যুগ্ন-সম্পাদক মো,জিয়াউল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি,এন,পি,র যুগ্ন-সম্পাদক নুরুল আবছার সোহেল, সদর ইউনিয়ন বি,এন,পি সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো,ইউনুছ,উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো,আবু কায়ছার প্রমূখ।

এ সময় বিএনপি নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে উপজেলা ছাত্রদল শোক সভা ও দোয়া মাহাফিলের দিনব্যাপী কর্মসূচি হাতে নেন । সে কর্মসূচির অংশ হিসেবে মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।
এসময় অর্ধশতাধিক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বি,এন,পি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কমর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off