1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযান :ভেঙ্গে দেয়া হয় ৫টি ভবন

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম মো:রাশেদ :: অনুমোদনহীন অবৈধ ভবণ নির্মানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের( কউক) ভ্রাম্যমাণ আদালত। ২০ সেপ্টেম্বর সকাল থেকে ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে কক্সবাজার শহরের ঝাউতলার গাড়ীরমাঠ এলাকায় ২টি ভবণের আংশিক ,টেকপাড়ায় একটি ও ঘোনারপাড়া এলাকায় ২ টি ভবণের আংশিক অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় অবৈধ ভবন নির্মাণ না করার শর্তে অঙ্গিকারনামা নেয়া হয়েছে।

অভিযানে নের্তৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ। এসম কউকের ইমারত পরিদর্শকগণ, পুলিশ বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

কউক সূত্রে জানা যায়, শহরের ঝাউতলায় গাড়ীরমাঠ এলাকার আব্দুল লতিফের স্ত্রী হোসনে আরা বেগম এর নির্মাণাধীন ৩ তলা ভবনের আংশিক ভেঙ্গে দেয়া হয়। এছাড়া একই এলাকার মৃত নুরুল উল্লাহর পুত্র শফিউল আলম অননুমোদিত ভবন নির্মাণ করায় কউক হতে অনুমোদত ব্যতীত বাড়ি নির্মাণ করবেনা মর্মে অংগীকার নেয়া হয়।

অপরদিকে, মধ্যম টেকপাড়ায় ফয়েজুল হক (পান্না) হতে কউকের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ করবেনা মমের্ ইতোপূর্বে অঙ্গীকারনামা গ্রহণ করা হলেও তা অমান্য করে অননুমোদিতভাবে ৩ তলা ইমারত নির্মাণ করায় ভবনের সম্মুখ অংশভেঙ্গে ফেলা হয়। এবং ঘোনারপাড়া কৃষ্ণানন্দ ধাম সড়কে শিমুলপাল এবং সজীব পাল সরকারি খাস জমিতে ভবননির্মাণকরায় ২টি ভবনের আংশিক অংশ ভেঙ্গে দেয়া হয় এবংবিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষেরচেয়ারম্যান লে: কর্ণেল(অব:)ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি বলেন,করোনাকালীন সময়ে সীমিত আকারে স্বাস্থ্য বিধি মেনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।তিনি আরও বলেন,পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তাই সকলকে ইমারত নির্মাণবিধি মালা অনুসরণ করে ইমারত নির্মাণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!