1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

নিখোঁজ শিক্ষার্থী তোফাইলের লাশ মিললো সোনাদিয়ায় – Teknaf71.com

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৫ বার পড়া হয়েছে

আবদুর রাজ্জাক,কক্সবাজার 

মহেশখালী নৌরুটে ফিশিংবোটের ধাক্কায় ঘামবোট থেকে পড়ে নিখোঁজ তোফাইল মাহামুদ (২২) এর লাশ মিললো সোনাদিয়ায়। আজ মঙ্গলবার। সকাল ১০টার দিকে সোনাদিয়ার মগচর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এদিকে তার লাশ এলাকায় পৌছলে শোকের ছায়ানেমে আসে এবং সর্বস্হরের জনসাধারণ জেটি ঘাটের অব্যবস্হাপনা ও ঘটনার সাথে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

জানা যায়, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের নাগু মিয়ার পুত্র ও সে চট্টগ্রাম কলেজের অনার্সের ছাত্র গত শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার ৬নং জেটি ঘাট থেকে মহেশখালী অভিমুখে গোরকঘাটা সিকদার পাড়ার আব্দু সবুরের মালিকানাধীন ও বশির মাঝির চালিত ৩৮জনের একটি যাত্রীবাহী গামবোট যাত্রী নিয়ে আসছিল। বাঁকখালীর খারির বয়া সংলগ্ন এলাকায় বালি ভর্তি একটি টেংকার অবস্থান করছিল। স্রোতের গতিতে ৩৮জন যাত্রী নিয়ে আসা ঘামবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে টেংকারের পাশ কাটতেই উত্তর দিক থেকে মাছ ভর্তি একটি ফিশিংবোট যাত্রী বাহী ঘামবোটে সজোরে ধাক্কা দেয়। এসময় ৩জন যাত্রী বাঁকখালী নদীতে পড়ে যায়। বোটের মাঝিসহ অপর যাত্রীরা ২জন যাত্রীকে উদ্ধার করতে পারলেও তোফাইলকে নিখোঁজ হয়ে যায়। দুইদিন অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সোনাদিয়ার চরে লাশটি ভেসে এসেছে।

মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বিষয়টি সাংবাদিকদের জানান, লাশটি বিবর্ণ হয়ে গেছে। হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!