1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

দ্রুততম সময়ে পুলিশী সেবা জনগনের নিকট পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম

  • আপডেট সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

ডেস্ক টেকনাফ ৭১

 

বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি

এই স্লোগানকে সামনে রেখে অদ্য ০৯/০১/২০২১খ্রিঃ তারিখ টেকনাফ থানাধীন ০৫ নং বাহারছড়া ইউপিস্থ ০৮ নং বিট এর উদ্যেগে শামলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কক্সবাজার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব মোঃ শাকিল আহমেদ বিপিএম , শামলাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এমএ মঞ্জুর। এ ছাড়াও উক্ত ইউনিয়নের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উল্লেখযোগ্য সংখ্যক নারী উক্ত সভায় অংশগ্রহণ করেন। দ্রুততম সময়ে পুলিশী সেবা জনগনের নিকট পৌঁছে দেওয়া এবং তাৎক্ষনিকভাবে অপরাধ দমনে বিট পুলিশিং একটি কার্যকরী ও পরীক্ষিত ব্যবস্থা। বিট পুলিশ অফিসার ও সদস্যগন নির্ধারিত এলাকায় বেশিরভাগ সময় অবস্থান করবে পাশাপাশি অপরাধপ্রবন এলাকায় টহল করবে। অপরাধের উৎসস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক অপরাধীকে গ্রেফতার করবে। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবে এবং তাদেরকে আইনী সহায়তা প্রদান করবে। পুলিশ সুপার মাদক কারবারী ও মাদকের সাথে জড়িৎ কাউকে ছাড় দেওয়া হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। মাদক ব্যবসায়ীদের শিকড় যত গভীরেই থাকুক না কেন তা উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off