1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

ইসরাইলকে উড়িয়ে দিল রোনালদোর পর্তুগাল ||Teknaf 71.com

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

ক্রিড়া ডেস্ক

ইউরো ফুটবলের আগে প্রস্তুতিটা ভালোই হলো পর্তুগালের। বুধবার রাতে লিসবনের এস্তাদিও জোসে আলভালাদে স্টেডিয়ামে ইসরাইলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদোরা। দলের হয়ে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেস, একটি করে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও কানসেলো। পুরো ম্যাচে পর্তুগাল গোলের উদ্দেশে শট নেয় ১৯টি, এর ৮টি ছিল লক্ষ্যে। আর ইসরায়েল ৪ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল একটি।

প্রথম প্রস্তুতি ম্যাচে স্পেনের সাথে গোলশূন্য ড্র করা পর্তুগাল শুরু থেকে ইসরায়েলকে চেপে ধরে। প্রথম মিনিটেই একটি সুযোগ পান রোনালদো। তবে গোলরক্ষক বরাবর শট নেন সিআরসেভেন। ৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। গোলটি করেন ফার্নান্দেস।

দুই মিনিট পর গোলের দেখা পান রোনালদো। ফার্নান্দেসের পাসে ইসরাইলের জাল কাপান পর্তুগাল অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর ১৭৪ ম্যাচে গোল হলো ১০৪টি। আর পাঁচটি হলে ইরানের আলি দাইয়ের গড়া ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

৭২ মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ সান্তোস। শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে আরো দুই গোল করে স্বাগতিকরা। ৮৬ মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে চমৎকার শটে গোল করেন কানসেলো। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন ফার্নান্দেস।

আগামী মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এফ’গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off