1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

সাংবাদিকের ওপর হামলা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক >
রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন আহতের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, এমন কোনো ঘটনা আমি এখনও জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের ঘটনা তদন্তের নির্দেশ দিচ্ছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের উপর হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের ঘটনা তদন্তের এখনই নির্দেশ দিচ্ছি।

এসময় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভোটাররা কেন্দ্রে আসতে বাধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন প্রার্থীর এমন অভিযোগ সম্পর্কে আইজিপি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও এমন চিত্র আমার চোখে পড়েনি। যারা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সবাই যার যার ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তবে যদি কেউ বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off