1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা সহ ৪৭ মিয়ানমার নাগরিক আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৬৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি/ নাছির উদ্দিন রাজ::টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী এবং গরু ও গর্জন কাঠসহ ৪৭ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন পুরাতন পল­নপাড়ার পাহাড়ের নিচে একটি ছোট কুড়েঁঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নাসিমা (২৫) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত রোহিঙ্গা নারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাত সাড়ে ১১ টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক কোস্ট গার্ডের অপর এক অভিযানে সেন্টমার্টিনের ছেরাদ্বীপের কাছ থেকে ১ টি কার্গো বোট, ৬টি কাঠের বোট, ১৮ টি গরু এবং গর্জন কাঠসহ ৪৭জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

জব্দকৃত বোট, মালামাল এবং মিয়ানমারের নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান এম হামিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off