1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান

হ্নীলা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সিকদার পাড়া চ্যাম্পিয়ন!!

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৬০২ বার পড়া হয়েছে

মো,আরাফাত সানী::টেকনাফে হ্নীলা চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২০ এর ফাইনাল সফলভাবে সম্পন্ন।
আজ রবিবার (১৪ মার্চ) দুপুর ০২টার দিকে টেকনাফ উপজেলা অন্তর্গত ঐতিহ্যবাহী হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মাঠে জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় দমদমিয়া ক্রিকেট একাদশকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হ্নীলা সিকদার পাড়া ক্রিকেট একাদশ।

উক্ত ফাইনালে অপরাজিত ৮৩ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ব্যাটসম্যান সিরাজ।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক, মোক্তার আহমদ দল্লার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা উচ্চ বিদ্যালয় সভাপতি ও হ্নীলা ক্রীড়া সংস্থা সভাপতি মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন, হ্নীলা পুলিশিং কমিটির সদস্য, নজরুল ইসলাম খোকন ও হ্নীলা বাজার পরিচালনা কমিটি সদস্য, মুফিজুল আলম প্রমুখ।

উক্ত জমজমাট ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, আবেদ হোসাইন বুরহান ও মুফিজুর রহমান কানন।

উক্ত টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ১৫ হাজার টাকা প্রাইস মানি ও ট্রফি দেওয়া হয়।

টুর্ণামেন্টে প্লেয়ার অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয় রাইহান, ৯২ রান ও ৯ উইকেট নেন। উদীয়মান তারকা খেলোয়াড় উজ্জল, সেরা বোলার, দিদার, ৯ উইকেট শিকার। সেরা ব্যাটসম্যান,মোঃ সিরাজ, ১৪৫ রান করেন।

উক্ত টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন হওয়ায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের টুর্নামেন্ট কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়া সুস্থভাবে সম্পন্ন করতে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককেই প্রতি ধন্যবাদ জানচ্ছি ও কৃতজ্ঞতা স্বীকার করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off