1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান

টেকনাফে হোম কোয়ারান্টাইন না মানায় ১সৌদি প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ১০৭০ বার পড়া হয়েছে

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ,

টেকনাফে হোম কোয়ারান্টাইন না মানায় ১ সৌদি প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ’২০ ইংরেজী উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজা পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, ইউএনও’র অফিস সহকারী তরুণ কান্তি রুদ্র, স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। পরে হোম কোয়ারান্টাইন না মানা সৌদি প্রবাসী ব্যক্তি বাহারছড়া মারিশবনীয়ার মৃত মোঃ শফির পুত্র সালামত উল্লাহকে ২০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লোকজনদেরকে লিফলেট দিয়ে সচেতন করা হয় বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, করোনা সম্পর্কে সচেতন থাকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা নিয়মিত লোকজনদেরকে সচেতন করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হোম কোয়ারান্টাইন না মানলে ছাড় না দেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off