1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান

দর্শক সহ অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফিরছে কাল

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৬৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ইংল্যান্ড–উইন্ডিজ টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট। তবে তার আগেই বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে অস্ট্রেলিয়ার স্থগিত ক্রিকেট ফিরছে ডারউইন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২০ দিয়ে।

টুর্নামেন্টটি শুরু হচ্ছে ৬ জুন। আর আসরের পর্দা নামবে ৮ জুন।ক্রিকেট শুধু মাঠেই ফিরছে না। দর্শকদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে ডারউইনের এই টি-টোয়েন্টি কার্নিভাল। মাঠে বসে ৫০০ জনের অধিক দর্শক খেলা উপভোগের অনুমতিও পাবেন।তিন দিনের এই ক্রিকেট কার্নিভালের ম্যাচ হবে সব মিলিয়ে ১৫টি। খেলা হবে মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেনস ওভাল ও ক্যাজালি ওভালে। প্রতি দিন খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ও বেলা ২টা ৩০ মিনিটে।

টুর্নামেন্টে অংশ নিবে ডারউইন প্রিমিয়ার গ্রেডের সাতটি ক্লাব। একটি সেমিফাইনাল, ফাইনাল ও কয়েকটি ম্যাচ মাইক্রিকেট ফেসবুক পেজে লাইভ দেখতে পারবে ক্রিকেট দুনিয়া।তবে স্বাস্থ্যবিধি মানতে হবে ক্রিকেটারদের। সাদা কুকাবুরা বলের উজ্জ্বলতা বাড়াতে ঘাম বা লালা মাখানো নিষেধ।ডারউইন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শেষে সপ্তাহান্তে মাঠে গড়াবে ১৪ রাউন্ডের ডারউইন ও ডিস্ট্রিক্ট ওয়ানডে মৌসুম। ফাইনাল হবে ১৯ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off