1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

বাংলাদেশে সূর্যগ্রহন চলছে! খালি চোখে না দেখার পরামর্শ

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৭২৮ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক::

বাংলাদেশে সূর্যগ্রহণ চলছে। রোববার (২১ জুন) বেলা ১১টা ১৭ মিনিটে দেশে প্রথম সূর্যগ্রহণ শুরু হয় রাজশাহী বিভাগে। ঢাকায় শুরু হয়েছে ১১টা ২৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ১২ মিনিটে। খালি চোখে সূর্যগ্রহণ না দেখার পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সূর্যগ্রহণ ঢাকা বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ, ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ, সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গোর প্রজাতন্ত্রের বোমা শহরে বেলা ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ওইদিন ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইনের সামার শহরে বেলা ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বিকেল ৩টা ৩৪ মিনিটে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বলেছে, খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা ও ছবি তোলা যাবে।

বাংলাদেশে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে, গত বছরের ২৬ ডিসেম্বর যেমনটা দেখা গিয়েছিল তদ্রূপ। অল্প সময়ের বিরতিতে এবার গ্রহণ হলেও এর পরের বারের জন্য অপেক্ষা করতে হবে ২০২২ সালের ২৫ অক্টোবর পর্যন্ত।

আবহওয়া অফিস বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে বলয় সূর্যগ্রহণ (Annular solar eclipse) ঘটবে। কঙ্গো, লাইবেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে এই বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না। আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ (Partial solar eclipse) হিসেবে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off