1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

পেকুয়ায় লকডাউন কার্যকরে যুবলীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে যুবলীগের মহড়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৫২৭ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম রাশেদ::পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় করোনার প্রাদুর্ভাব টেকাতে নির্দিষ্ট কিছু বিধিনিষেধের আলোকে উপজেলা প্রশাসনের জারি করা লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেকের নেতৃত্বে উপজেলা যুবলীগ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশাসনের সাথে সমন্বয় করে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোতে ব্যারিকেড বসিয়ে লকডাউন কার্যকর করতে ভূমিকা রাখে উপজেলা যুবলীগ।

উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক মোহাম্মদ বারেক বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ টেকাতে উপজেলা প্রশাসনের জারি করা লকডাউন কার্যকর করতে প্রশাসনের সহায়তায় পেকুয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা পেকুয়া বাজারের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এ ব্যারিকেড বসিয়েছে। দেশ ও জনগণের সেবায় জননেত্রী শেখ হাসিনার ডাকে পেকুয়া উপজেলা যুবলীগ যেকোন মুহুর্তে সাড়া দিতে প্রস্তুত বলে জানায় এ যুবনেতা।

এদিকে পেকুয়া বাজারে প্রবেশ বন্ধ করলেও জনসমাগম ঠেকানো যাচ্ছেনা বলে অভিযোগ করেছে সচেতন মহল। উপজেলা প্রশাসন জারি করা লকডাউনে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তার মাঝে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা হতে আসা যাওয়া করা দূর পাল্লার বাস সম্পর্কে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি। যার প্রেক্ষিতে এখনো পর্যন্ত দূর পাল্লার বাস সমূহ পেকুয়ায় অবাধে প্রবেশ করছে এবং যথা সময়ে ছেড়ে যাচ্ছে। ফলশ্রুতিতে লকডাউনের সুফল পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে বলে মত দিয়েছেন পেকুয়ার সচেতন সমাজ।

পেকুয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি জিয়াবুল হক জিকু বলেন, দূরপাল্লার যেসকল যানবাহন পেকুয়ায় প্রবেশ করছে এসব বন্ধ না করলে কোনভাবেই লকডাউনের সুফল পাওয়া যাবে না। অন্যদিকে উপজেলা প্রশাসন হতে সমগ্র উপজেলার ৭ ইউনিয়নকে লকডাউনের আওতাভুক্ত বলা হলেও সরেজমিনে গিয়ে শুধুমাত্র পেকুয়া বাজার ছাড়া বাকী অন্য সকল স্থানে জীবন জীবিকা চলছে স্বাভাবিক পরিবেশে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off