1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

লেদা ছ্যুরিখালের কেওড়া জঙ্গলে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার – টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী::কক্সবাজরের টেকনাফে হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় নৌকা থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির আওতাধীন লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ লেদা ছ্যুরিখাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করে গোপনে অবস্থান গ্রহণ করে। রাত সাড়ে ৮ ঘটিকার সময় উক্ত টহলদল কয়েকজন ব্যক্তিকে নাফ নদীতে জোয়ার থাকা অবস্থায় একটি নৌকাযোগে লেদা ছ্যুরিখাল সংলগ্ন কেওড়া জঙ্গলে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তিরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকাটি বিপরীত দিকে ঘুরিয়ে শুন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে কেওড়া জঙ্গল তল্লাশী করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। বস্তা গুলো খুলে গণনা করে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। ইয়াবা পাচারকারীদের আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ২ ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে তাদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off