1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই – Teknaf 71  

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার র‌্যাব-১৫এর সদস্যরা উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালী শরণার্থী ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।

২৪ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) বেলা সোয়া ৪টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার কুতুপালং হাইস্কুলের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কুতুপালং লম্বাশিয়া চৌমহনীর ক্যাম্প-৪ এর বাসিন্দা মুসা কলিম উল্লাহর পুত্র কামাল হোসেন (২৪) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত লোকজনের সম্মুখে উক্ত ব্যাগ তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে সন্ধ্যা ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে বালুখালী ময়নারঘোনার দক্ষিণ পাশে এমদাদ এন্টার প্রাইজের সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ক্যাম্প-১১ এর ব্লক-ই-১৪ এর বাসিন্দা আলী আকবরের পুত্র আতা উল্লাহ (২১) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশী করে ১৩হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের পৃথক মামলায় জব্দকৃত মাদকসহ ধৃত রোহিঙ্গা মাদক কারবারীদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off