1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে

ইয়াবা উদ্ধারে প্রশাসনকে সহযোগিতা, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করলো ইয়াবা কারবারিরা

  • আপডেট সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

ইমাম খাইর, কক্সবাজার

মাদক উদ্ধারে প্রশাসনকে সহযোগিতা করার অপরাধে মোঃ শাহীন নামের যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও কুপাকাঘাতে ক্ষতবিক্ষত করেছে ইয়াবা কারবারিরা।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মো. শাহীন কক্সবাজার সদরের বাংলাবাজার নয়াপাড়া এলাকার মৃত জহির আহমদ প্রকাশ জহির মেম্বারের ছেলে।

আহতের ছোট ভাই শাহী কামরান কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে এ খবর জানিয়েছেন।

তিনি জানান, গত সোমবার (৮ মার্চ) রাত ৮ টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বশির আহমদের বসতঘর থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শাহী কামরানের দাবি, ইয়াবা উদ্ধারে মোঃ শাহীন প্রশাসনকে সহযোগিতা করে।

ইয়াবার চালান আটকের পর পিএমখালী ইউনিয়নের ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট পাগল প্রায়। তাদের পথের কাটা হয়ে দাঁড়ায় শাহীন। তাই ১১ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে ‘জরুরি কথা আছে’ বলে ডেকে ডিকপাড়া সড়কে নিয়ে যায়। ওখানে নিয়ে প্রথমে গুলি, তারপর কুপাঘাতে মারাত্মক আহত করে।

ঘটনার সঙ্গে নুরুল আবছার (২৫), নুরুল ইসলাম (২৮), পুতিয়া (১৮), সাদেক (২৫), আজিজুল হক (৩২), ছৈয়দ নুর, মুবিন (২৫) আয়াত উল্লাহ (২০), জাহাঙ্গীর ভন (৩৫)সহ আরো অন্তত ৫ থেকে ৬ জন জড়িত বলে জানিয়েছেন ভিকটিম শাহীন।

শাহী কামরান জানান, প্রধান অভিযুক্ত নুরুল আবছার অস্ত্র, ইয়াবা ও ইয়াবা ছিনতাইয়ের মামলার আসামি। তার একটি অপরাধ সিন্ডিকেট রয়েছে।

পিএমখালী স্লুইচ গেইটে আবছার সিন্ডিকেটের একটি অবৈধ করাতকল রয়েছে।

আহত মো. শাহীন
সাদেকের বিরুদ্ধে অস্ত্র, ইয়াবা ব্যবসার অভিযোগ দীর্ঘদিন ধরে। সে নারী নির্যাতন মামলার আসামি। তার পরিবারে বিগত ৫ বছরে অর্থনৈতিক অসাধারণ পরিবর্তন ঘটেছে। যা আলাদীনের চেরাগের গল্পকেও হার মানাবে বলে জানিয়েছেন শাহী কামরান।

মাদক কারবারি ও অপরাধি সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

তবে, আহত মো. শাহীনের বিরুদ্ধেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।

এদিকে, গত সোমবার রাতে পিএমখালীতে ডিবি পুলিশের মাদক উদ্ধার অভিযানের পূর্বেই পালিয়ে যায় শীর্ষ কারবারি বশির আহমদ।

সে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়া ছড়ি উপর পাড়ার মৃত গোলাম শরিফের ছেলে।

দীর্ঘ দিন ধরে সে পিএমখালীতে ভাড়া বাসায় থাকতো। সেখানে গড়ে তুলে শক্তিশালী মাদক সিন্ডিকেট। যা দীর্ঘ দিনের অনুসন্ধান ও সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন।

অভিযানের দিন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছিলেন, বশির আহমদ একজন শীর্ষস্থানীয় মাদক কারবারি। কৌশলে বিভিন্ন জায়গায় সে মাদক পাচার করে আসছিল। গোয়েন্দা পুলিশ সঠিক তথ্য নিয়ে অভিযান চালায়।

সে পালিয়ে গেলেও তাকেসহ অন্যান্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।

মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এসপি মো. হাসানুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off