1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

রাজস্হলী উপজেলাতে টোল আদায়কারী হামলার শিকার

  • আপডেট সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

অভি বড়ুয়া, রাংগামাটি প্রতিনিধিঃ-

রাংগামাটি জেলার রাজস্হলী উপজেলা অধীন ২নং গাইন্দ্যা ইউনিয়ন ইসলামপুর বাজার (গাইন্দ্যা বাজার) গত শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭ঃ৩০ মিনিটে ইসলামপুর বাজার সংলগ্ন মাদ্রাসার সম্মুখে টোল আদায়কারীদের উপর অর্তকিত হামলা চালাই তিনজন এলাকার অসৎ লোক।

টোল আদায়দের মধ্যে ছিলেন ফজল কাদের, ইব্রাহিম, নুরুলসহ মোট তিনজন অন্যদিকে হামলাকারীদের মধ্যে ছিলেন সাহেব আলী, বেলাল, মুক্তারসহ তারাও তিনজন। তাদের মধ্যে মারামারি, টানাটানি, ধাক্কাধাক্কি চলতে চলতে এক পর্যায়ে সংঘর্ষটি বড় হয়ে যাই, টোল আদায়কারী তিনজনকে গুরুতর আহত অবস্হাতে রাজস্হলী সদর হাসপাতাল নেওয়া হয়েছে।

ঘটনার খবরটি থানায় পৌঁছা মাত্রই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং আহতদের কাছ থেকে জিজ্ঞেসার সময়

আহতরা বলেন, “স্বাভাবিকভাবে তারা প্রতি শুক্রবার টোল আদায় করে থাকেন, এবং প্রতিনিয়ত হামলাকারীরা বার বার হুমকি দিতে থাকেন, গত ৩০ এপ্রিলও প্রতি শুক্রবারের ন্যায় তারা টোল আদায় করতে গেলে হামলাকারীরা অর্তকিতভাবে তাদের উপর হামলা করেন, অমানবিকভাবে মারলেনও তাদের ”

ঘটনাটির উপর ভিত্তি করে রাজস্হলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান জানিয়েছেন, ” স্বাভাবিকভাবে শুক্রবার একটি হাটের দিন থাকে, সেদিনও ৩০ এপ্রিল শুক্রবার হাটের দিন ছিল আর নিয়মিত টোল আদায়কারীরা টোল আদায় করতে গেলে কতগুলো অসৎ ব্যক্তি তাদের সাথে বিবাদের সৃষ্টি করে আর অর্তকিতভাবে হামলা করে মারধর করতে থাকে, এ নিউজটি শুনে আমি সাথে সাথে পুলিশের একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গতকাল আহতদের মধ্যে ফজল কাদের বাদী হয়ে হামলাকারী বেলাল হোসেন(৪০), মুক্তার হোসেন(৫৩), সাহেব আলী (৪৫), রসিদ তালুকদার(৭৮), ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম(৫০) কে আসামী করে মামলা দায়ের করেন।

বিষয়টি বিবেচনায় নিয়ে আসামীদের অতিশীঘ্র গ্রেপ্তার করার চেষ্টা চলচ্ছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off