1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় আটক ২, ১৮ লক্ষ টাকা উদ্ধার।

  • আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় ২ জনকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব। আটককৃতরা হলেন, চকরিয়ার ব্রাহ্মনপাড়া এলাকার মৃত আব্দুল শুকুরের ছেলে মোঃ সাইফুল (৩১) এবং চট্টগ্রামের বাঁশখালীর রুমকাটা এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ কফিল উদ্দিন (২২)।

র‍্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, পেকুয়ার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলার বিকাশ ডিস্টিবিউশন অফিস হতে নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা চুরি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল অভিযানে নামে।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন সিকদারপাড়া, ২নং ওয়ার্ডের জনৈক আনোয়ার মিয়ার বসতঘড়ে অভিযান চালিয়ে পালানোর সময় ২ জন কে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের বারান্দায় মাটির নিচে বস্তা মোড়ানো নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের পেকুয়া থানায় হস্তান্তর এবং পলাতক আসামীদের গ্রেফতারসহ বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off