1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
চালক আটক, মালিক অধরা: ৯০ হাজার ইয়াবার নেপথ্যে টমটম চালক থেকে শত কোটি টাকার ‘নেজাম’ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদলের বাইক শোডাউন টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১, পলাতক ২ নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা 

টেকনাফ হোয়াক্যংয়ে দুই লাখ ইয়াবা ফেলে পালালেন পাচারকারীরা |Teknaf 71

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক :

মোঃ আরাফাত সানী ::কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ অক্টোবর) সাড়ে বারোটার দিকে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, টেকনাফ হোয়াইক্যং ইউপির আলমগীর প্রজেষ্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা বর্ণিত স্থানের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। কিছুক্ষণ পর ৩ জন চোরাকারবারি দু’টি বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করিলে। বিজিবি’র উপস্থিতি দেখতে পেয়ে বহনকৃত বস্তা ফেলে নাফ নদীতে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে দু’টি বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off