1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্লিন সেন্টমার্টিন প্রকল্পের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

দেশের এক মাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্লিন সেন্টমার্টিন নামের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে নটরডেমিয়ান্সদের ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও ব্লু মেরিন রিসোর্ট এর যৌথ উদ্যোগে সেন্টমার্টিনে উক্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন , উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম পি, সভাপতি, অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটি, সাবেক চিপ হুইফ, জাতীয় সংসদ ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকল্পের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন এর পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। দ্বীপে আগত সকল পর্যটক সহ সবাইকে যত্রতত্র প্লাস্টিক বোতল ও বর্জ্য না ফেলার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্লিন সেন্টমার্টিন গড়ে তুলতে দ্বীপ বাসীর পক্ষ হতে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন ।

প্রকল্পের চেয়ারম্যান ডাঃ দলিলুর রহমান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, ১০ লক্ষাধিক পর্যটক প্রতিবছর এখানে ঘুরতে আসেন এবং প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দ্বীপটি ময়লার ভাগাড় হওয়ার আশংকা দেখা দিচ্ছে। প্রকল্পের অধীনে দ্বীপে বসানো প্লাস্টিক ক্রাসার মেশিনের মাধ্যমে সব প্লাস্টিকগুলোকে চিপস আকারে প্রক্রিয়াজাত করে রিসাইকেল এর ব্যবস্থা করা হবে।

সাবেক নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্লু মেরিন রিসোর্ট এর এম ডি জাফর আহমদ পাটোয়ারি দ্বীপটি কে পরিচ্ছন্ন রাখতে ক্লিন সেন্টমার্টিন প্রকল্পে সবার সহযোগিতার আহবান জানান এবং এই প্রকল্পের আওতায় দক্ষ ও প্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মী বাহিনীর নিয়মিত পরিচর্যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে দ্বীপটিকে ঝকঝকে পরিপাটি করে তোলার ঘোষণা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী নজিব উল্লাহ ও মোঃ আলাউদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্ত বর্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off