1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে ডিএনসি’র অভিযান, ২০ হাজার ইয়াবাসহ আটক-২

  • আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ বার পড়া হয়েছে

কেফায়েত উল্লাহ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান, শুক্রবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপরের বাজার এলাকার কোম্পানী মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।

আটক দুইজন হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং একই এলাকার মৃত মোহাম্মদ হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।

সিরাজুল মোস্তাফা বলেন, সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপর বাজার এলাকায় কোম্পানী মার্কেটের সামনে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহনজক দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।এসময় আটক ব্যক্তিদের সঙ্গে থাকা দুইটি শপিং ব্যাগের (প্রত্যেকের কাছে একটি করে শপিং ব্যাগ) পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে আগে কোন ধরণের মাদক মামলা রয়েছে কিনা এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মাদকপাচারকারি চক্রের সদস্য। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কতিপয় মাদক কারবারি চক্রের সদস্যদের হাতে তুলে দিতে আটকরা বহন করে নিয়ে যাচ্ছিল। সিরাজুল মোস্তফা বলেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off