1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান

বীর শহীদের স্বরণে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৩১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ট সন্তানদের স্বরণ করতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলাস্থ শহীদ মিনারে উক্ত শ্রদ্ধা নিবেদন করেছেন।


এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল হোসাইন ( দৈনিক দেশ বাংলা, রূপালী সৈকত) ও সাধারণ সম্পাদক সাংবাদিক নাছির উদ্দীন রাজ (এশিয়ান টিভি ও দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক আলমগীর আজিজ, অর্থ সম্পাদক ফরিদ বাবুল ও সদস্য নুরুল আবছার।

শহীদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক পৃথক বভাবে বক্তব্য প্রদান করেন, সভাপতি নুরুল হোসাইন বলেন, আমরা টেকনাফ উপজেলা প্রেসক্লাব সব সময় বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধ ও স্বাধীনতার প্রতি অঘাত বিশ্বাস রাখি। এর ধারাবাহিকতায় আমরা আজকের দিনটি কেও খুব গুরুত্ব ও যথাযোগ্য মর্যাদায় পালন করছি।

সাধারণ সম্পাদক রাজ বলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে দক্ষতার সাথে নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। কিন্তুু এদেশের মুক্তিকামী জনতা যেমন পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনে সত্য প্রতিষ্ঠা করেছিল তেমনি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিটি সদস্যরাও উপজেলার আনাচে- কানাচে অন্যায়, দুর্নীতি,মাদক, মানব পাচার ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে টেকনাফ কে কলঙ্কমুক্ত করবে বলে আশা করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off