1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

অপরাধ দমনে টেকনাফ মডেল থানা জেলার শ্রেষ্ট ওসি সহ ৬পুলিশ কর্মকর্তা পেল সম্মাননা

  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজারের ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানার সম্মাননা অর্জন করেছেন। সাথে অপরাধ দমনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি)নির্বাচিত হন আব্দুল হালিম , শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত নাসির উদ্দীন মজুমদার সহ ৪ এস আই ও এক এ এস আই পেয়েছে সম্মাননা স্মারক।

তারা হলেন এসআই (নি:) সাজ্জাদ হোসেন সজিব, এসআই (নি:)আব্দুল্লাহ আল ফারুক উভয়ই শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন। এছাড়াও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নি:) রউফ বুলবুল ও এসআই (নি:) রোকনুজ্জামান। একই সাথে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন এসআই (নি:) আব্দুল্লাহ আল ফারুক, এএসআই হিসেবে মো:মহি উদ্দিন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয় টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দীন মজুমদার (তদন্ত)।

তথ্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে উক্ত সম্মাননা স্মারক প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।

এসময় আরো উপস্থিত ছিলেন, পিবিআই, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সরোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মোঃ শাকিল আহমেদ, (বিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কক্সবাজার মোঃ জসীম উদ্দীন চৌধুরী,(পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম অ্যান্ড অপস্) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল আবু তাহের ফারুকী, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তৌফিকুল আলম , সহ এপিবিএন, ট্যুরিস্ট ও সিআইডি পুলিশের প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off