1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

টেকনাফে সাংবাদিক ইউনিটি’র বার্ষিক বনভোজন সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি,

পাহাড়-সমুদ্রবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টেকনাফে সাংবাদিক ইউনিটি’র এক ঝাঁক প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মিলনমেলা বসেছে। এই মিলনমেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে শামিল হয়েছেন উপজেলার প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

৫ মার্চ (রবিবার) সকাল ১১টায় টেকনাফ মৎস্য অফিস (রাশিয়ান ফিশারিজ) প্রাঙ্গনে ইউনিটির সদস্য ইকবাল আজিজের কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। টেকনাফে সাংবাদিক ইউনিটি’র সাইফুল ইসলাম সাঈফীর ও সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন- টেকনাফ সাংবাদিক ইউনিটি’র প্রধান উপদেষ্টা ও দৈনিক পূর্বকোণ এর উপজেলা প্রতিনিধি হাফেজ মুহাম্মদ কাশেম, উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপদেষ্টা ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি ফরহাদ আমিন, সাংগঠনিক সম্পাদক ও বিডিনিউজটুয়েন্টিফোর প্রতিনিধি জসিম মাহমুদ, দপ্তর সম্পাদক ও বিজয় টিভির উপজেলা প্রতিনিধি সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, অর্থ সম্পাদক ও দৈনিক কক্সবাজার সংবাদ প্রতিনিধি আব্দুর রহমানসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা টেকনাফের যেকোন ক্রান্তিলগ্নে সাংবাদিকদের প্রশংসনীয় ভূমিকা প্রত্যাশা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সংবাদ পরিবেশন করে সাধারণের পাশে থাকার আহবান করেন।

এইদিকে অনুষ্ঠানের ২য় পর্ব ভোজনে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বিএ, পৌর প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ এনামুল হাসান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি,দৈনিক ইনানীর ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম, টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক ও শ্রেষ্ঠ তরুণ করদাতা ওমর ফারুক সিআইপি, উপজেলা নোহা মালিক সমিতির উপদেষ্টা জিয়াবুল হোসেন, সহ-সভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক মো. রফিক, নাফ পেপার বিতানের স্বত্ত্বাধিকারী আব্দুল গণিসহ প্রমুখ।

অনুষ্ঠানের ৩য় পর্বে টেকনাফ সাংবাদিক ইউনিটির সকল সদস্যদের অংশগ্রহণে হামদ-নাত, গান, কবিতা আবৃত্তি, কৌতুকসহ বিভিন্ন পরিবেশনা হয়। অবশেষে বিকাল ৪ টায় ইউনিটি’র সভাপতি সাইফুল ইসলাম সাঈফীর সমাপনী বক্তব্যের মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off