1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

১৬এপিবিএন পুলিশের এএসআই কর্তৃক জাদিমুড়া এলাকার স্থানীয় যুবকে মারধরের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৯২ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব রত ১৬ এপিবিএন পুলিশের এএসআই লোকমান হোসেন কর্তৃক হ্নীলা জাদিমুড়া এলাকার স্থানীয় যুবক মোঃ শফিক কে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। গত ৩০ মার্চ রাতে ওই ঘটনা ঘটে। আহত শফিক জাদিমুড়া এলাকার ইমাম হোসাইনের ছেলে। এ বিষয়ে ১৬ এপিবিএন টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক বরাবরের একটি লিখিত আবেদনও করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শফিক।

অভিযোগ পত্রে শফিক উল্লেখ করেন , আনুমানিক রাত সাড়ে নয় ঘটিকার সময় তারাবির নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে এএসআই লোকমান তাহার সঙ্গীয় ফোর্স সহ আমাকে রাস্তায় গতিরোধ করে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে আমার মুখে জুরে থাপ্পড় মারেন, পরে গালাগালি শুরু করেন এবং আমার হাত থেকে আমার মোবাইল কেড়ে নেন। পরে আমি মোবাইল ফেরত চাইলে আমাকে মোটা লাঠি দিয়ে বেদম মারধর শুরু করেন। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে আমাকে জীবন নাশের হুমকি দেয়ার পাশাপাশি ইয়াবা ট্যাবলেট দিয়ে চালান করে দেয়ার হুঁমকিও দেন।

এ বিষয়ে এএসআই লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোন কিছু হয়নাই, তাকে রাত ১২ টার দিকে রাস্তায় পেয়ে জিজ্ঞাসাবাদ করলাম তুমি এত রাত্রে এখানে কি করছ। গত কয়েক দিন আগেও এখানে দুই তিন টা অপহরণ হয়েছে মনে হয় তুমি কোন তথ্য নিতে বা দিতে আসছ। এত রাতে আর আসবেন না, যদি আপনেরা অপহরণ হন তাহলে আমরাতো দায়বদ্ধ থাকি কারণ ডিউটি রত অবস্থায় মানুষ অপহরণ হয় তখন আমার উপরে একটা অফিস থেকে চাপ আসে সে জন্য আমি তাকে নিষেধ করছি।
তিনি আরো জানান, তার বাড়ি হল এক জায়গায় সে আসছে অন্য জায়গায়। তবে তার সাথে আমার এমন কিছু ঘটেনি বলে দাবি পুলিশ কর্মকর্তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off