1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম

বিপুল পরিমাণ গাজাঁ’সহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেক, ৭১

রাজশাহীতে বিপুল পরিমাণ গাজাঁসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা দল জানতে পারে আজ সকালে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে একটি ডেলিভারি ভ্যানে করে কয়েকজন মাদক ব্যবসায়ি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীতে আসছে। এসময় ভ্যানটি তল্লাশি করে পলিথিনের বস্তায় স্কচ টেপ দ্বারা মোড়ানো ০৪টি পোটলায় ৩৬কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, তিনটি মোবাইল ফোন, গাড়িতে থাকা প্লাষ্টিকের জগ ৫০পিস, প্লাষ্টিকের বদনা ৫০পিস, প্লাষ্টিকের কলম দানি ৫০পিস’সহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানার আমতলী ছটু গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩৮), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী হাতিয়ারভিটার মৃত জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৪)। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মহিতর খন্ড ক্ষেত্রের মৃত মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান (৪৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off