1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :
এবার রোজা তাহলে ২৯ টাই হচ্ছে। আর যদি এটা সত্য হয় তাহলে পাকিস্তানে ১০ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)। গত সোমবার সংস্থাটি জানিয়েছে, এ বছর পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে আগামী ৯ এপ্রিল। সে ক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল। খবর জিও নিউজের।
পিএমডি বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং পরের দিন সন্ধ্যায় তার বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।
পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।
পাকিস্তানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল গত ১১ মার্চ এবং পরের দিন থেকে শুরু হয়েছিল রোজা। সুতরাং, পিএমডির পূর্বাভাস সত্য হলে এ বছর ২৯টি রোজা রাখবেন পাকিস্তানিরা।
হিজরি ক্যালেন্ডারের মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে শেষ হয়। তবে মাসটি কতদিনে যাবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর। ফলে, অন্য মাসগুলোর মতো রমজানও কতদিনে শেষ হবে, তা আগে থেকেই নির্দিষ্ট নয়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off