1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়্যারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ।

ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ডাক্তারদের সই-স্বাক্ষর জাল করে ডেথ সার্টিফিকেট দেয়া, আশ্রিতদের পরিবারের সদস্যদের মারধর, কিডিনী বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এসব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।

হারুন-অর-রশীদ আরও বলেন, মিল্টন সমাদ্দারের আশ্রমে যে অপারেশন থিয়েটার রয়েছে তার কোনো লাইসেন্স পাওয়া যায়নি। এখন পর্যন্ত সে ৯০০টি মরদেহ দাফনের খবর পাওয়া গেলেও ৮৩৫টি মরদেহ দাফনের কোনো প্রমাণ দেখাতে পারেনি।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, জমি দখল, নির্যাতনসহ অনেক অভিযোগ ওঠে। এরপরই সামাজিকমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

মিল্টন সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় প্রথম আলোচনায় আসেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের একটি বৃদ্ধাশ্রম গড়ার মাধ্যমে। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকারি-বেসরকারি নানা পুরস্কারও পেয়েছেন তিনি। সামাজিকমাধ্যমে তার এসব কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা রয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off