1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

সংবর্ধনা ও প্রথম সভার মধ্য দিয়ে টেকনাফ উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহন

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

আরাফাত সানি, নাছির উদ্দীন রাজ, ফারুকুর রাহমান: টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ সংবর্ধনা ও প্রথম সভার মধ্য দিয়ে ৬ষ্ঠ টেকনাফ উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন।

সোমবার (০৮ জুলাই) সকালে টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে দুই টি সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের পৃথক সভাপতিত্বে তা সম্পন্ন হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুই বারের সাংসদ আব্দুর রহমান বদি।

বিশেষ অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলী, টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, সাবেক জেলা পরিষদের সদস্য শফিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক মাহবুব মুর্শেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আব্দুর রহমান বদি নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন- দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, এই শব্দটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সুন্দর কাঠামো গড়ে তুলতে পারলে দেশ এভাবে থাকার কথা নয়। অতীতে ৪০% এর যে বদনাম ছিল সেটা আর আমরা দেখতে চাই না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত নগরী টেকনাফ উপজেলা পরিষদকে মডেল ও দুর্নীতি মুক্ত উপজেলা পরিষদ দেখতে চাই। যে কোন ভালো কাজে আমি আছি এবং থাকব।

এতে আরও উপস্থিত ছিলেন- হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সদরে চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সহ উপজেলা পরিষদের সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাস্তা নিউ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে আগত অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off