1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

ফেসবুক জুড়ে লাল রক্তে ছেয়ে গেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

বাংলাদেশ থেকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। বিকল্প উপায়ে কেউ কেউ ফেসবুক ব্যবহার করতে পারছেন। কিন্তু, ব্যবহার করতে পারলেও সকলেরই অভিযোগ ‘ফেসবুকের গতি খুবই ধীর’। তবে, এই ধীরগতির ফেসবুকেও একটি চমকপ্রদ বিষয় লক্ষ্য করছেন সবাই।

লাল রক্তে ছেয়ে গেছে ফেসবুক। কারো

আইডিতে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যাচ্ছে। তেমনি, কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ছে লাল রঙ। দেশ-বিদেশের লাখ লাখ বাংলাদেশি নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙ সেঁটে দিয়েছেন।

কিন্তু, এর কারণ কি? নরওয়ের অসলো ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশি গবেষক মুবাশ্বার হাসান নিজের প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেছেন যার মধ্যে একটি প্রতীকী ছবি। ছবিতে দেখা যাচ্ছে, গণতন্ত্র লেখা আকৃতির একটি মানবদেহকে হামলা করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা আশরাফ আলী টিপুর লাল প্রোফাইল পিকচারে লেখা, “আহারে মৃত্যু!! হায়রে স্বাধীনতা!!” বিবিসির সাংবাদিক আকবর হোসেন লাল রঙে রাঙিয়ে লিখেছেন, “পাঁচ বছর পর কাভার ফটো পরিবর্তন করলাম।”

প্রবাসীরাও পিছিয়ে নেই। সুইডেন প্রবাসী বাংলাদেশি অনিতা শফিক নিজ প্রোফাইল পিকচার লাল রঙে রাঙিয়েছেন। তিনি একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে “একটি অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে” কে বাদ দিয়ে লেখা হয়েছে “একটি অসাধারণ জেনারেশন তৈরি হচ্ছে”।

নুসাইবা মরিয়ম সুবহা নামের জনৈক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পিকচারে সম্পূর্ণ মুখে লাল কাপড় বেঁধে রাখা এক শিক্ষার্থীর প্রতিকৃতি।

লাকী ইসলাম লিখেছেন, “তোমাদের শোক আর অভিনয় দুটোই ভাগাড়ে মিলাক।”

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজও তার প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেছেন। সেখানে মো. জাকির হোসেন নামে একজন মন্তব্য করেছেন, “বাঁধন ছেঁড়ার হয়েছে কাল।

হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে জন-সমুদ্রে।

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও তার কাভার ফটো লাল রঙে রাঙিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান প্রশ্ন করেছেন, ফুলগুলো সব লাল হলো ক্যান?

নুসাইবা মরিয়ম সুবহা নামের জনৈক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পিকচারে সম্পূর্ণ মুখে লাল কাপড় বেঁধে রাখা এক শিক্ষার্থীর প্রতিকৃতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off