1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে জামায়াত কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা! থানায় মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

টেকনাফে জামায়াত কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা! থানায় মামলা

বিশেষ সংবাদ দাতা

টেকনাফের বাহার ছড়া ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় মোঃ আমিন নামের এক জামায়াত কর্মীকে ধারালো কিরিচ দিয়ে কোপিয়ে আহত করেছে আওয়ামী লীগ নেতা সাইমুন উদ্দিনের নেতৃত্বে কয়েক জন সন্ত্রাসী । যার আঘাতে পায়ের গুড়ালি কেটে যায়। আহত যুবক মোঃ আমিন বর্তমানে হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে বলে জানিয়েছেন পরিবার।

রবিবার (২৯শে সেপ্টেম্বর) সন্ধায় কচ্ছপিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামল রুজু করা হয়েছে।

উক্ত ঘটনায় অভিযুক্তরা হলেন, ইলিয়াছের ছেলে সাইমুন, রুবেল, জুবায়ের, রফিক, মৃত আব্দুল গফুরের ছেলে রিদওয়ান শুক্কুরের ছেলে মোঃ রাসেল সহ অজ্ঞাত আরো ৫/৬ জন।

স্থানীয়রা জানান , কচ্ছপিয়া এলাকার জাকির আহমদের ছেলে মোঃ আমিনের দোকান থেকে একটি চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াসের ছেলে রুবেলের কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা সামাধান করে দিলেও পরবর্তীতে মোহাম্মদ আমিন (২৪) কে দোকানে একা পেয়ে ইলিয়াছের চার ছেলে সহ সন্ত্রাসীরা মিলে তাকে কিরিচ দিয়ে কোপিয়ে পালিয়ে যায়। এসময় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয়রা জানান , কচ্ছপিয়া এলাকার জাকির আহমদের ছেলে মোঃ আমিনের দোকান থেকে একটি চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াসের ছেলে রুবেলের কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা সামাধান করে দিলেও পরবর্তীতে মোহাম্মদ আমিন (২৪) কে দোকানে একা পেয়ে ইলিয়াছের চার ছেলে সহ সন্ত্রাসীরা মিলে তাকে কিরিচ দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
এসময় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

আহত মোহাম্মদ আমিনের ভাই নুরুল আমিন বলেন, সন্ত্রাসীদের ধারালো কিরিচের আঘাতে আমার ভাইয়ের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় আমরা একটি মামলা করেছি।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার বিষয়ে মামল হয়েছে।

এ দিকে স্থানীয় জামায়াত নেতারা বলেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো আমাদের নেতা কর্মীদের আঘাত করছে। যার প্রমান মোঃ আমিন কে আহত করা। ভবিষ্যতে আমাদের কোন কর্মীকে অন্যায় করার চেষ্টা করা হলে আর ছাড় দেবনা। আমাদের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায়েনের দাবি জানা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off